রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ মে) রাতে কাকরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শহিদুল ইসলাম মন্ডল (৪৬)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে।

এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার বলেন, পুলিশ সদস্য শহিদুল ইসলাম মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় কাকরাইল মোড় এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলেও জানান তিনি।

এবিএস