নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় মায়ের সঙ্গে মেয়েরও মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, খলিলুর রহমানের দ্বিতীয় স্ত্রী পেয়ারা বেগম ও তার মেয়ে রুমানা খাতুন।
শনিবার রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গুরুদাসপুর থানার ওসি ফরিদুল ইসলাম খান জানান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় মা ও মেয়েকে নাটোর সদর হাসপাতালে আনা হয়। বিষক্রিয়ায় দুজনই গুরুতর অসুস্থ ছিলেন জানিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। রাত ৮টার দিকে দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে খলিলুর ও পেয়ারার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই মনোকষ্টে পেয়ারা তার শিশু সন্তানকে বিষ খাইয়ে পরে নিজেও বিষপান করেন বলে মনে করছেন চাপিলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। প্রতিবেশীরা টের পেয়ে তাদের হাসপাতালে আনে।
পেয়ারার স্বামী খলিলুর বলেন, আত্মহত্যা করার মত কোনো কারণ ঘটেনি। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। জানার পর তাদের চিকিৎসার সব ব্যবস্থা করেছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি ফরিদুল জানিয়েছেন। [b]
ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
নাটোরে মেয়েকে বিষ খাইয়ে মার আত্মহত্যা
নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় মায়ের সঙ্গে মেয়েরও মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, খলিলুর
১৭ ঘণ্টা পর দাফন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, স্ত্রী-মেয়ে-বোন খুঁড়লেন কবর
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর দাফন করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের কবর খোঁড়ার পর শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে তার বাড়িতে দাফন সম্পন্ন হয়। এ সময় পুলিশ নিরাপত্তা দেয়।
ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড আলোচিত সেই বাড়ি থেকে আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানা গেছে।
বাবার ফোনে ঘরে গেলেন মা এসে দেখলেন পুকুরে ভাসছে মেয়ের লাশ
বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, ছোট্ট সাইফা সেখানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।















