সিলেট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।আজ শনিবার সকাল ৬টা থেকে  শ্রমিক হত্যাকারী ও নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট শুরু হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজারে শফিকের ওপর নির্যাতন করা হয়। তাকে দুষ্কৃতিকারীরা মারধর করে গুরুতর আহত করে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে নগরীর উপকন্ঠে ধোপাগুল পয়েন্টে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পিকআপ চালক সায়েম আহমদকে।