দেশের সিএনজি স্টেশনগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
আজ শনিবার সকালে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
জানা গেছে, সিএনজি স্টেশন মালিকরা দীর্ঘদিন ধরে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ৩১ ডিসেম্বর পেট্রোবাংলাকে ৫ দফা দাবি বাস্তবায়নের নির্দেশনা দেয়। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। এমন পরিস্থিতিতে সিএনজি স্টেশন মালিকদের পক্ষে স্টেশন পরিচালনা করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
তাই গত ১০ মে এসোসিয়েশনের সাধারণ সভায় ৮ জুন রোববার সকাল ৬টা থেকে দেশের সব সিএনজি স্টেশনে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]