[b]মুন্সিগঞ্জ:[/b] মুন্সীগঞ্জে একটি ভোটকেন্দ্রে হামলার চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে উপজেলার দক্ষিণ কাঠাদিয়া-শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইউএনও নাসরীন বলেন,ওই যুবক কেন্দ্রের সামনে একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করলে সে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়।
তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জে একটি ভোটকেন্দ্রে হামলার চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে উপজেলার দক্ষিণ কাঠাদিয়া-শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।





