চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৮৯ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত আধা ঘন্টা সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খানসহ ১২ জন এবং ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের মালোপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ডি এম নাইদুর নেতৃত্বে ১৫ জন প্রতনিধি।
ঢাকা, ৪ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৮৯ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত আধা ঘন্টা সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।





