[b]চাঁদপুর:[/b] জেলা শহরের বাসস্ট্যান্ডে ভাই ভাই আবাসিক বোর্ডিং-এর বাথরুম থেকে নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাছির চাঁদপুর বাস স্ট্যান্ডের দি গ্রিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হোটেলবয় (মেসিয়ার)-এর কাজ করতো। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ গুলিশা গ্রামে।
বুধবার সোয়া একটায় তার মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ।
হোটেলের মালিক শামীম জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় হোটেল থেকে নাশতা করে নাছির ভাই ভাই আবাসিক বোর্ডিং-এর বাথরুমে যায়। পরে অপর এক ব্যক্তি প্রাকৃতিক কাজ সারতে বাথরুমে গেলে অনেকক্ষণ পরেও দরজা খোলেনি নাছির। পরে ওই ব্যক্তি বাথরুমের নিচ থেকে নাছিরের লাশ পড়ে থাকতে দেখে।
মডেল থানার উপ-পরিদর্শক এসআই বিমল পুলিশ ফোর্স নিয়ে বোর্ডিং-এর বাথরুমের দরজা ভেঙে ভিতর থেকে বেলা সোয়া একটায় মৃত নাছির উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।