ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামে গলায় ফাঁস দেয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গৃহবধূর নাম ইয়াছমিন (১৮) বলে জানা যায়।
শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরফ্যাশনের নুরাবাদের মৃত আবু জাহেরের মেয়ে ইয়াছমিনের সাথে একই উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের সৈয়দ আহমেদের ছেলে মোঃ আলীর সাথে ২/৩ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
আরো জানা যায়, শনিবার বিকালে স্বামী-স্ত্রী ঝগড়া করে। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে ইয়াছমিন শাড়ি দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন। এ অবস্থা দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ রাতেই থানায় নিয়ে যায়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, পুলিশ সংবাদ পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলার মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার
ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামে গলায় ফাঁস দেয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গৃহবধূর নাম ইয়াছমিন (১৮) বলে জানা যায়। শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে





