শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা মজিবুল হক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে পাকার মাথা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ইউনুস। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করেছে। এর চালককে আটকের চেষ্টা চলছে।

এস