হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। বুধবর সন্ধ্যা ৭টায় উপজেলার নছরতপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে সফিক মিয়া (৩৫) ও একই গ্রামের রহিতন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি নছরতপুর রেল ক্রসিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই দুলাল মিয়া মারা যায়। গুরুতর আহতাবস্থায় সফিক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা রেলপথ অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। বুধবর সন্ধ্যা ৭টায় উপজেলার নছরতপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে সফিক মিয়া (৩৫) ও একই গ্রামের রহিতন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৮)





