[b]ঢাকা : [/b]শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দশম জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে এ শপথ নেন তিনি।
রোববার বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়। প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁঞা।
শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি আবদুল হামিদ শপথ পাঠ করান।