দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের মিয়ানমার বিষয়ক সিনিয়র উপদেষ্টা জুডিথ কেফকিন।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ৩০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য, বাংলাদেশ ও মিয়ানমার সফর করবেন জুডিথ কেফকিন। তিনি ২ ও ৩ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থান করবেন।
বাংলাদেশ সফরে জুডিথ উভয় দেশের মানবাধিকার, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কথা বলবেন।
৩০ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//এসএমএ