উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় তফসিল ঘোষিত ১১৭ উপজেলায় ১ হাজার ৮৫২ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৬৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৮২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ৫২ জেলার ১১৭ উপজেলায় এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামসহ বেশির ভাগ রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রার্থী হয়েছেন।
২৩ জানুয়ারি ১১৭ উপজেলার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা রোববার শেষ হয়েছে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ ফেব্র“য়ারি। ২৭ ফেব্র“য়ারি এসব উপজেলায় ভোট গ্রহণের দিন নির্ধারিত রয়েছে। রোববার সারা দেশে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]
শ্রেণীহীন
দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় ১ হাজার ৮৫২ প্রার্থী
উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় তফসিল ঘোষিত ১১৭ উপজেলায় ১ হাজার ৮৫২ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৬৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৮২





