নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আগামী ৯ জুন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (আইন) অন্তরা ঘোষ স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠিতে আগামী ৭ জুন থেকে ১০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য,চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় ( গত ১৯ মে) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু প্রতীক বরাদ্দের পর উচ্চ আদালতের এক নির্দেশে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন ।
[b]ঢাকা, এএম ২৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
বন্দর উপজেলা নির্বাচনে ৫ ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে ইসি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।





