[b]ঢাকা:[/b] মধ্য ফেব্রুয়ারিতে প্রথম দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।
আজ শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সিইসি বলেন, আমরা এখন মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলেছি কখন কিভাবে নির্বাচন করবো। কারণ সামনে ছাত্র ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তাদের বিরক্ত না করে নির্বাচন করতে চাই আমরা। যেহেতু আইনী বাধ্যবাদকতার রয়েছে সেহেতু নির্বাচন করতে হবে।
সিইসি বলেন, মন্ত্রণালয়গুলোর পরমার্শ অনুযায়ী সময় যাচাই বাচাই করে আমরা সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, সবগুলো উপজেলায় এক সঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। কারণ এতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচণ্ড চাপ পড়ে। আমরা ক্রমান্বয়ে নির্বাচনগুলো করব।
কখন সিদ্ধান্ত হবে বা তফসিল হবে জানতে চাইলে সিইসি বলেন, আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব। আপনারা সময় মতো জানতে পারবেন।
বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা।
আগামী রোববার এ বিষয়ে কমিশনের বৈঠকের পর তফসিল ঘোষণার কথা রয়েছে।
শ্রেণীহীন
মধ্য ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচন
ঢাকা: মধ্য ফেব্রুয়ারিতে প্রথম দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। আজ শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক





