ভাষা সৈনিক আব্দুল মতিন বলেছেন, আজ দেশের অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, শান্তিতে পথ চলতে পারে না।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৪৪তম মৃত্যু বার্ষিকী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভাসানী অত্যন্ত কাছ থেকে মানুষকে চেনার চেষ্টা করতেন, আমাদেরও তাই করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন, জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, ভাসানী অনুসারী পরিষদের নির্বাহী চেয়ারম্যান সুলতান আহমেদসহ সংগঠনের সদস্যবৃন্দ।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]





