সাতক্ষীরায় এক শিশু কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার ভোরে জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেড় বছরের শিশু কন্যাকে হত্যার পর মা পারভীন (২৫) আত্মহত্যা করেন। নিহত পারভীন মধ্য একসরা গ্রামের বিল্লাল গাজীর ২য় স্ত্রী।
এলাকাবাসী জানান, বিল্লাল গাজী তার প্রথম স্ত্রীকে নিয়ে সাতক্ষীরায় থাকেন। সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের দরজা বন্ধ করে শিশু কন্যা রুপাকে হত্যা করে। পরে নিজেও ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিকে আত্মহত্যা করেন। স্থানীয়রা আরও জানান, সকালে পারভীন ঘুম থেকে উঠছে না দেখে এলাকাবাসী তাকে ডাকাডাকি করে। এসময় কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন পারভীন রশিতে ঝুলছে ও তার শিশু কন্যাকেও ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে এটি খুন না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা সম্ভব হচেছ না। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]