অর্জুন ভৌমিক (২০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্জুন গোয়ালাবাজারের পুরকায়স্থপাড়া গ্রামের মৃত নিলু ভৌমিকের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগরে নির্মাণাধীন একটি কাঁচাঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে জনৈক মজনু মিয়ার নির্মাণাধীন একটি কাঁচা ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশটিতে পচন ধরে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি। অর্জুনের কাছে থাকা মোবাইল ফোন দেখে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন।
গত রোববার বোনের বাড়ি যাওয়ার কথা বলে সে ঘর থেকে বের হয় বলে জানায় নিহতের পারিবারিক সূত্র।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু রহস্য জানা যাবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
স্বেচ্ছাসেবক লীগ কর্মীর গলিত লাশ উদ্ধার
অর্জুন ভৌমিক (২০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্জুন গোয়ালাবাজারের পুরকায়স্থপাড়া গ্রামের মৃত নিলু ভৌমিকের ছেলে বলে জানা গেছে।





