গাইবান্ধার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে শহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আবু হানিফের নাম জানা গেছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। অপর নিহত ও আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক টাঙ্গাইল থেকে ৩১ জন শ্রমিক নিয়ে রংপুর যাচ্ছিল। পথে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী টি.আর পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবু হানিফসহ দুই শ্রমিকের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে ও বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে শহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবু হানিফের নাম জানা গেছে
চশমার অভাবে ভুগছেন দুই কোটির বেশি মানুষ
বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ প্রয়োজনীয় চশমার অভাবে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। তাদের একটি বড় অংশ চালক। দৃষ্টিশক্তির সমস্যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৩ বছরে সড়কে মৃত্যু ১ লাখ ২৫ হাজার
গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ৮ হাজার শিশুর
দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ দশমিক ১৪ শতাংশ মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। এ ছাড়া পথচারী হিসেবে ৩৫ দশমিক ৩১ শতাংশ এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২৭ দশমিক ৫৩ শতাংশ শিশু প্রাণ হারিয়েছে।
















