নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুরে কবিরাজি ওষুধ খেয়ে ওসমান গণি (২৪) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ওসমান গণি চন্দ্রপুর গ্রামের এরশাদ প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গণি মাত্র ১৭ দিন আগে বিয়ে করেন।
শুক্রবার সকালে তিনি পার্শ্ববর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের হোলাইগাড়ি গ্রামের কবিরাজ আফসার আলীর কাছ যৌনশক্তি বর্ধক কবিরাজি ওষুধ সেবন করেন। তারপর থেকেই তিনি অস্থির হয়ে পড়েন এবং তার শরীর ঘেমে যায়। অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে কবিরাজ আফসার আলী পলাতক রয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম খান জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
[b]নাটোর , ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কবিরাজি ওষুধ খেয়ে যুবকের মৃত্যু
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুরে কবিরাজি ওষুধ খেয়ে ওসমান গণি (২৪) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওসমান গণি চন্দ্রপুর গ্রামের এরশাদ প্রামাণিকের ছেলে।





