প্রেমের অভিনয় করে অবৈধ সম্পর্ক গড়ার পর প্রেমিকাকে হত্যার অভিযোগে একরামুল নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে ডিবি পুলিশের একটি দল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী মাছঘুড়িয়া এলাকা থেকে কথিত ওই প্রেমিককে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে গোলাপীকে হত্যার কথা স্বীকার করেছে একরামুল।
সূত্র জানায় জেলার পীরগঞ্জ উপজেলার পীরপালীগাঁও এলাকার সপ্তম শ্রেণী পড়ুয়া গোলাপীর সঙ্গে মোবাইলে কথা বলার সূত্রে প্রেমের সম্পর্ক গেড়ে ওঠে পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী মাছঘুড়িয়া এলাকার একরামুলের।
সম্প্রতি একরামুল গোপালীর ফোনে কল দিলে অন্য এক ছেলে কল রিসিভ করে। এ নিয়ে উভয়ের মধ্যে অবিশ্বাসের সৃষ্টি হয়।
গত ১৪ জানুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এলাকার এক জঙ্গলে গলায় ওড়না পেচিয়ে গোলাপীকে হত্যা করে একরামুল। গত ১৫ জানুয়ারি পুলিশ গোলাপীর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বালিডাঙ্গী থানায় ওই দিনই একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন টাইমনিউজবিডিকে জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ গোলাপীর হত্যাকারীকে গ্রেফতারে করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদে একরামুল খুনের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)// জিই

[/b]