কক্সবাজার জেলা কারাগারে স্বর্ণ চোরাচালান মামলার আসামি এক নারী বন্দী মারা গেছেন। তার নাম মালামে রাখাইন (৪৪)। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। তিনি মিয়ানমারের রাখাইন নাগরিক।।
কক্সবাজার কারাগারের জেল সুপার সাঈদ হোসেন জানান, মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মালামে রাখাইন নারী স্বর্ণ চোরাচালান মামলার আসামি হিসাবে ২০১৩ সাল থেকে কক্সবাজার কারাগারে বন্দী রয়েছেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সেখানে তিনি মারা যান।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কক্সবাজার কারাগারে নারী হাজতির মৃত্যু
কক্সবাজার জেলা কারাগারে স্বর্ণ চোরাচালান মামলার আসামি এক নারী বন্দী মারা গেছেন। তার নাম মালামে রাখাইন (৪৪)। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। তিনি মিয়ানমারের রাখাইন নাগরিক।।