চট্টগ্রাম:নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে আগুন লেগে এক কিশোর মারা গেছে। এ সময় ৭টি বসত ঘরসহ একটি মুদি দোকান পুড়ে যায়। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত ২টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই কিশোরের নাম জানা যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে এক মালিকের ৭টি কাঁচা বসতঘর ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার(পশ্চিম) তানভীর আরাফাত জানান, অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা হতে পারে। আগুন লাগার পর ঘর থেকে বের হতে না পেরে একটি ছেলে মারা গেছে। লাশ এখনও উদ্ধার করা হয়নি।
চট্টগ্রামে কলোনিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
চট্টগ্রাম:নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে আগুন লেগে এক কিশোর মারা গেছে। এ সময় ৭টি বসত ঘরসহ একটি মুদি দোকান পুড়ে যায়। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে
রাজধানীর চকবাজারে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, কাজ করছে ৫ ইউনিট
রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
তদন্তের দাবি জামায়াতের ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সেইসঙ্গে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড
রাজধানীর বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
















