ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহিরুল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় রিজভীর পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং অ্যাডভোকেট ইকবাল হোসেন।