লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশি এক রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃত রাখালের নাম জোবেদ আলী (৩৫)বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুড়িমারী সীমান্তের মেইন পিলার-৮৪৩ এর সাব পিলার-১ থেকে তাকে আটক করা হয়।
আটক জোবেদ আলী জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জোবেদ আলী সকালে সাব পিলার-১ এর কাছে গরুর জন্য ঘাস কাটছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আলম শফি জানান, বাংলাদেশিকে আটক করার প্রতিবাদ জানিয়ে ও তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশি এক রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃত রাখালের নাম জোবেদ আলী (৩৫)বলে জানা যায়





