ঢাকা: লেনদেনের দেড় ঘন্টায়ও সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতিতে। দুপুর বারোটায় ডিএসইতে সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১২৬ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৯০ মিনিটে ব্রড ইনডেক্স ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৬৮ পয়েন্টে। এ সময় মোট ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টি, কমেছে ১৯টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১২৬ কোটি ২০ লাখ টাকার।

দুপুর বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৬৫ পয়েন্টে। এ সময় মোট ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১১টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকার।

গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৮ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৬৪ কোটি ৩০ লাখ টাকার।