বঙ্গবন্ধু সেতুর ওপর ‘পল্টুন ব্রিজ’ নামে সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে সার্জেন্ট প্রভাত নিহত ও সৈনিক রাজিব আহত হয়েছেন।
শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার পরপরই সার্জেন্ট প্রভাত ও সৈনিক রাজিবকে আহত অবস্থায় বঙ্গবন্ধু সেতুপূর্ব ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে প্রভাতকে ঢাকায় নিয়ে যায়। সন্ধ্যায় সে মারা যায়।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিশ্ব ইজতেমায় সেনাবাহিনীর ‘পল্টুনব্রিজ’ নামে গাড়িটি ইজতেমায় সেতু বানানোর কাজে ব্যবহৃত হয়েছে। ইজতেমা শেষে সেটি নিয়ে সার্জেন্ট প্রভাত ও সৈনিক রাজিব ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিকালে গাড়িটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলারের নিকট উল্টে গিয়ে ডিভাইডারের ওপর আঁছড়ে পড়ে। এতে সার্জেন্ট প্রভাত ও রাজিব গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর সেতুর দু’পাশে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পী ছিলেন প্রভাত। এজন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি বগুড়া ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]