[b]ঢাকা:[/b] রাজধানীর মহাখালীর বাস টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় ফয়সাল নামে এক যুবক নিহত হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই তওহিদ দুর্ঘটনার সংবাদটি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে সৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।