ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ বুধবার রাতে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে বাংলাদেশি যুবক আজিজুল ইসলাম আরো কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে পাঁচবিবির কয়া সীমান্ত পার হয়ে ভারতের গয়েশপুর ও জামালপুরের মাঝামাঝি এলাকায় পৌছেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার রাতে বাংলাদেশের পাঁচবিবি থানা পুলিশের এসআই জিল্লুর রহমানের কাছে আজিজুলের লাশ হস্তান্তর করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহ আলম, হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী, নিহতের বড় দুই ভাই আনিছুর রহমান ও হামিদুল ইসলাম প্রমুখ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারত অংশের হিলি থানার এসআই টিটি শেরপা, মথুরাপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার অলক শিং নিগি এবং বিএসএফ'র সদস্যরা।
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
বিএসএফ'র গুলিতে নিহত গরু ব্যবসায়ীর মরদেহ হস্তান্তর
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ বুধবার রাতে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















