[b]ঢাকা:[/b] সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী থাকলেও আগের দিনের তুলনায় লেনদেন কমেছে  উভয় পুঁজিবাজারে।
বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৫৮ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিলো ৫৩৯ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হলো, গোল্ডেন সন, মেঘনা পেট্রোলিয়াম, লংকাবাংলা, সামিট পূর্বাঞ্চল, বিডি বিল্ডিং।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৬৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ১ লাখ টাকা। লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]