বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছে। এ লক্ষ্যে সারাদেশে পর্যবেক্ষকরা কাজ করছে। বুধবার সকালে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন শেষে সকল পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করে তারপর আনুষ্ঠানিক মতামত জানাবেন তিনি।
ড্যান মজিনা এ সময় মোহনপুর উপজেলার বাকশিমহিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বসন্ত কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরে সোয়া ১০টায় রাজশাহীর বরেন্দ্র জাদুঘর পরিদর্শনের জন্য মোহনপুর উপজেলা ত্যাগ করেন।
[b]রাজশাহী,১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]