জেলার কলাপাড়ায় পিকনিকের বাস খাদে পড়ে আহত হয়েছে ২০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক যাত্রী নিয়ে শনিবার সকালে বাসটি মাদারীপুর থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কলাপাড়ার রজপাড়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা অপর যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]পটুয়াখালী, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]