কুষ্টিয়ায় জাসদ নেতা ইসমাইল হোসেন পাঞ্জেরকে হত্যার ঘটনায় ১৩ জনকে আসামি করে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে নিহতের ছেলে আব্দুল্লাহ আল মামুন মিটুল মামলাটি (নং ৬) দায়ের করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, সকালে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তবে কাদেরকে আসামি করা হয়েছে তা তদন্তের স্বার্থে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
সোমবার সকালে আহমেদপুর বাজারের একটি চায়ের দোকানে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মিরপুর উপজেলা জাসদের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন পাঞ্জের নিহত হন। এ সময় আহত হন পোড়াদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]