ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে ৩ যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এই রায় দেয়া হয়।
সূত্র জানায়,উপজেলার শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে রামদেব নগর গ্রামের মোমিন মোল্যা (২৫),নুর শেখ (২২) ও রাজু শেখ (২৪) প্রায়ই উত্ত্যক্ত করতো। বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে ওই তিন যুবক ছাত্রীটিকে পুনরায় উত্ত্যক্ত করে।
এ ঘটনায় মেয়ের মা জাহানারা বেগম ইউএনও বরাবর একটি অভিযোগ দেন। পরে ইউএনও পুলিশ পাঠিয়ে তিন যুবককে আটক করেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল খায়ের।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ

[/b]