মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনেই দু'বোনকে পাশবিক নির্যাতন করেছে পাষণ্ডরা। নির্যাতিতা দুই বোন এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ ঘটনা ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে রোববার ভোররাতে।
পুলিশ আশঙ্কাজনক অবস্থা দু'বোনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওসিসি’তে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করেছে।
পুলিশ জানায় ভোররাত ৪টার দিকে মুখোশধারী ৭-৮ জন নরপশু সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনেই তাদের দু'মেয়েকে পাশবিক নির্যাতন চালায়।
লম্পটরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের আর্ত-চিৎকারে লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ নির্যাতিতা দুইবোনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আলী সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতা দুই বোনকে ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
সিলেটে মা-বাবাকে বেঁধে দু'বোনকে পাশবিক নির্যাতন
মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনেই দু'বোনকে পাশবিক নির্যাতন করেছে পাষণ্ডরা। নির্যাতিতা দুই বোন এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ ঘটনা ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার





