[b]ঢাকা: [/b]বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট ‘স্থায়ী কোনো জোট নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন নিউইয়র্ক টাইমসের গত ৬ জানুয়ারির অনলাইনে প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিকটির দাবি, বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার যে শর্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন-পরবর্তী তাঁর প্রথম সংবাদ সম্মেলনে দিয়েছিলেন,বিষয়টি বিএনপি পুনর্বিবেচনা করতে পারে বলে আভাস দিয়েছেন খালেদা জিয়া। এ ব্যাপারে প্রশ্নের জবাবে তিনি বলেন,‘জামায়াতের সঙ্গে এটি স্থায়ী কোনো জোট নয়।’ তাহলে বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তবে যখন সময় আসবে,তখন দেখব।’
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, ওই নির্বাচনে মাত্র ১০ শতাংশের মতো ভোট পড়েছে।
নির্বাচন-পূর্ববর্তী অভিযানে বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তি দিলে তাঁর দল সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত বলে জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা আলোচনা করতে প্রস্তুত। কিন্তু তার আগে তাদেরকে (সরকার) আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। দলের জ্যেষ্ঠ নেতারা কারাগারে। আমার অনেক কর্মী কারাগারে। অনেক জ্যেষ্ঠ নেতা এ পরিস্থিতিতে আত্মগোপনে আছেন। তাদের (সরকার) পরিবেশটাকে স্বচ্ছ করতে হবে।’
"জামায়াতের সঙ্গে বিএনপির জোট স্থায়ী নয়"
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট ‘স্থায়ী কোনো জোট নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন নিউইয়র্ক টাইমসের গত ৬ জানুয়ারির অনলাইনে প্রকাশিত হয়েছে
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















