[b]নিউ ইয়র্ক: [/b]বিশ্বখ্যাত মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বাংলাদেশের একতরফা দশম সংসদ নির্বাচনকে 'অদ্ভূত নির্বাচন' বলে আখ্যায়িত করেছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়।
প্রতিবেদনে বলা হয়,প্রতিযোগিতার অভাবে একটি অদ্ভূত নির্বাচন হলো। বিশেষ করে বাংলাদেশে গতিশীল গণতন্ত্রের যে ঐহিত্য রয়েছে সেই বিবেচনায়। ৩০০ আসনের সংসদে সরকারি দলের প্রার্থীরা অর্ধেকের বেশি আসনে বিনা ভোটে জয়ী হয়ে বসে ছিলেন। এসব আসনে ভোট হয়নি। এর ফলে ৪ কোটি ৮০ লাখ ভোটারকে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়নি।
রোববারের ওই নির্বাচনে শুধু বাংলাদেশের ইতিহাসেই সবচেয়ে কম ভোট পড়েনি,সম্ভবত কম ভোট পড়ার হিসেবে এটি বিশ্ব রেকর্ড গড়েছে।
প্রতিবেদনে বলা হয়,বাংলাদেশে নিয়মিত নির্বাচন পর্যবেক্ষণ করলেও এবার নির্বাচন পর্যবেক্ষণ করছে না আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। তারা বলছেন, নির্বাচন ত্রুটিপূর্ণ। শুধু ভারত এবং ভূটান নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
লো টার্নআউট ইন বাংলাদেশ ইলেকশনস এমিড বয়কট অ্যান্ড ভায়োলেন্স ( বয়কট ও সহিংসতার মধ্যে বাংলাদেশে নির্বাচনে নগণ্য উপস্থিতি) শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,রোববারের ওই নির্বাচনে ‘ভোটারবিহীন কেন্দ্রগুলোতে’ কালো পোশাক পরা বিশেষ বাহিনী এবং সৈনিকদের টহল দিতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়,কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২২ শতাংশ ভোট পড়েছে। অথচ ২০০৮ সালের নির্বাচনেও ভোট পড়েছিল ৮৭ শতাংশ।
পত্রিকাটির ঢাকা সফরত সাংবাদিক অ্যালেন ব্যারির ওই প্রতিবেদনে বলা হয়,কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন এই নির্বাচন যতই ঘণীয়ে আসছিল বিরোধী দলগুলো ততই ভোটার উপস্থিতি কমিয়ে রাখার প্রচারণা শুরু করে এই আশায় যে সরকার এই নির্বাচনের ফল বাতিল করে বিএনপির কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রস্তুতি নিবে।
বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী টেলিফোন সাক্ষাৎকারে বলেন,আমি মনে করি তথাকথিত এই নির্বাচন জনগণ স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
প্রতিবেদনে বলা হয়,তবে আওয়ামী লীগ আপস করবে বলে মনে হচ্ছে না। এতে বলা হয়,‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপস করার ইঙ্গিত দিয়ে বলেছিলেন,নতুন সরকারের ম্যান্ডেট হবে দুর্বল। তবে এখন সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা এজন্য বিএনপিকে দীর্ঘ পূর্বশর্ত দিয়েছেন। যেমন সহিংসতার নিন্দা করা,দেশের বৃহত্তম ইসলামপন্থি দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট না করা এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসা।
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগের মত একটি দল আরেকটি দলের দাবির কাছে আত্মসমর্পণ করতে পারে না। আমরা বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য যথাসাধ্য চেষ্টা করব যাতে ভবিষ্যতে সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এজন্য উভয়পক্ষকেই ছাড় দিতে হবে। আমি আপনাকে কোনো তারিখ দিতে পারছি না। আমি আপনাকে কোনো(সুনির্দিষ্ট) সময় দিতে পারছি না।
বাংলাদেশে ‘অদ্ভূত নির্বাচন’
বিশ্বখ্যাত মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বাংলাদেশের একতরফা দশম সংসদ নির্বাচনকে 'অদ্ভূত নির্বাচন' বলে আখ্যায়িত করেছে।
শ্রমিক আন্দোলন মোকাবিলায় অতিরিক্ত বল প্রয়োগ না করার সিদ্ধান্ত সরকারের
পোশাক শ্রমিকদের টানা কয়েক দিনের আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের পর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‘শিল্পাঞ্চলে অস্থিরতার জন্য সরকারের অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করুন।
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
















