নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে ছিনতাইকালে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। জসিম উদ্দিন উপজেলার আলমপুড়া এলাকার আলী মাহামুদের ছেলে।  
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মকবুল হোসেন জানান,গোলাকান্দাইল এলাকায় কয়েকজন ছিনতাইকারী নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করেন।  
খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া করে জসিম উদ্দিন নামে এক ছিনতাইকারীকে আটক করে। এসময় বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।