চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩টি উপজেলার নির্বাচনে ২৩১ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে ৮৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২৪৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯৫ জন, ভাইস চেয়ারম্যান ৯৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন।
এ বিষয়ে নির্বাচন কমিশন( ইসি) সবিচালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, ১৩টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) ২৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৩১ জনের মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে ৮৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মে ১৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, এএম, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
ষষ্ঠ দফা উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী ২৩১ জন
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩টি উপজেলার নির্বাচনে ২৩১ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।





