[b]ঢাকা:[/b] আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর সোয়া ২টায় এ জনসভা শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। বিকাল তিনটা ৪৭ মিনিটে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। বক্তব্য শুরু করেন ৪টা ২৫ মিনিটে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সমাবেশ। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা কেন্দ্র করে উদ্যানের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। বসানো হয়েছে ভ্রাম্যমাণ আর্চওয়ে।
সকাল থেকেই পুলিশ, র্যা ব,আর্মড পুলিশ সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ অবস্থান নেয়।
শ্রেণীহীন
জনসভায় ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা
ঢাকা: আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর সোয়া ২টায় এ জনসভা শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। বিকাল তিনটা ৪৭ মিনিটে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। বক্তব্য শুরু করেন ৪টা ২৫ মিনিটে।





