রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা শুধু বেদনাদায়কই নয়,ভয়ঙ্করও।পুলিশের সঙ্গে ছাত্রলীগ অস্ত্র উঁচিয়ে সাধারণ শিক্ষার্থীদের গুলি করল!যে দেশে বিশ্ববিদ্যালয় ভিসিকে দোকান উদ্বোধন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়,সেখানে এমন পরিস্থিতি হওয়াই স্বাভাবিক। এটা পৃথিবীর কোনো দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ের ভিসির কাজ হতে পারে না। কেন করতে হয়? কারণ বহু বছরধরে আওয়ামী লীগ-বিএনপি না করলে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া যায় না। এটার মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটা জাহান্নামের মধ্যে অধঃপতিত করা হচ্ছে। বাংলাদেশকে কোনো না কোনো দিন এটার জন্য চরম মূল্য দিতে হবে।
রবিবার একুশে টেলিভিশনের টকশো ‘একুশের রাত’-এ ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর এ কথা বলেন। মঞ্জুরুল আলম পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.তোফায়েল আহমেদ ও সাবেক তথ্য কমিশনার মোহাম্মদ জমির।
নূরুল কবীর বলেন ‘৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নির্বাচিত হতে হয়। পাঁচ বছর তিনি নির্বাচিত ছিলেন না। পরে একটা নির্বাচনের ব্যবস্থা করে চেয়ারে বসলেন। ব্যক্তিগতভাবে তিনি একজন সজ্জন ব্যক্তি। কিন্তু তাকে দোকান উদ্বোধন করা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। দলের লেবেল না থাকলে গত ৩০ বছর ধরে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া যায় না।
দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, জ্ঞান অর্জন করবে,গবেষণা করবে,নতুন নতুন জ্ঞানের উদ্ভব ঘটাবে। সেখানকার ভিসিকে যদি আওয়ামী লীগ-বিএনপি করতে হয় তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা এর চেয়ে ভালো হওয়ার কথা নয়। উদাহরণ টেনে নিউএজ সম্পাদক বলেন,গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আবাসিক হল কর্তৃপক্ষ তিনজন শিক্ষার্থীকে বৃত্তি দিল। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন,হল প্রভোস্ট ছিলেন, প্রফেসর অব ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীর মতো শিক্ষাবিদ ছিলেন। সেখানে ছাত্রলীগের সভাপতিকে বক্তৃতা দিতে দেখা গেল। তিনি কি বিশ্ববিদ্যালয় ছাত্রদের দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধি? কিসের ভিত্তিতে তিনি ওই অনুষ্ঠানে বক্তৃতা করলেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা অনুমোদন করে কীভাবে? বিএনপি ক্ষমতায় থাকলে হয়তো ছাত্রদলের সভাপতি বক্তৃতা দিত।
নূরুল কবীর বলেন, গত সাত দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগ্রামটা হচ্ছিল। সেখানকার কর্তৃপক্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আদলে টাকার বিনিময়ে বাণিজ্যিক ভিত্তিতে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মতো গরিব দেশগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তুকি দিয়ে চলে। গরিব মানুষের কাছ থেকে ভ্যাট কেটে বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা দেয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুকরণে সান্ধ্যকালীন কোর্স চালু করতে চাইছে। এ জন্য তো সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করেছে। সেখানে টাকার বিনিময়ে মানুষ উচ্চশিক্ষা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কয়েক বছর আগে এমন চিন্তা হয়েছিল। ছাত্র আন্দোলনের ফলে সেটা রহিত হয়।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এমআর [/b]
দোকান উদ্বোধন বিশ্ববিদ্যালয় ভিসির কাজ নয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা শুধু বেদনাদায়কই নয়,ভয়ঙ্করও।পুলিশের সঙ্গে ছাত্রলীগ অস্ত্র উঁচিয়ে সাধারণ শিক্ষার্থীদের গুলি করল!যে দেশে বিশ্ববিদ্যালয় ভিসিকে দোকান উদ্বোধন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়,সেখানে এমন পরিস্থিতি হওয়াই স্বাভাবিক
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব : গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
















