ফেনীর ফুলগাজীতে পাঁচ শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক রাত ৯টার সময় উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মোস্তফার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ককটেলগুলো উদ্ধার করে পুলিশ।
ফুলগাজী থানার ওসি নাসির উদ্দিন ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার কাউকে আটক করা যায়নি।’
আগামী ২৩ মার্চ ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নাশকতা সৃষ্টির জন্য ককটেলগুলো মজুদ রাখা হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
[b]ফুলগাজী, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
শ্রেণীহীন
ফুলগাজীতে ৫ শতাধিক ককটেল উদ্ধার
ফেনীর ফুলগাজীতে পাঁচ শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক রাত ৯টার সময় উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মোস্তফার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ককটেলগুলো উদ্ধার করে পুলিশ।





