[b]যশোর:[/b] যশোর জেলার পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমারকে ১৫ দিনের মধ্যে বদলির দাবি জায়িয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু এ দাবি করেন।
একই সময় সংবাদ সম্মেলন থেকে যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্যসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৯ নেতাকে বহিষ্কার করার ঘোষণা দেয়া হয়।
আলী রেজা রাজু বলেন, এসপির দায়িত্বহীনতা এবং অযোগ্যতার কারণে অভয়নগরের মালোপাড়া ও মনিরামপুরের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা নির্যাতন অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহামুদুল হাসান লিখিত বক্তব্যে বলেন, পুলিশের শৈথিল্যতার কারণে নির্বাচনের পূর্বে মনিরামপুরে ১২২ কেন্দ্রের মধ্যে ৬০ কেন্দ্রে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এজন্য ওই ৬০ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
লিখিত বক্তব্য শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু দলের ৯ নেতাকে বহিষ্কারের ঘোষণা দেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও যশোর-৫ (মনিরামপুর) আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন লাভলু, সদস্য এসএম নজরুল ইসলাম, অজিত ঘোষ, হাবিবুর রহমান ভোলা, গৌতম চক্রবর্তী, তপন কুমার পবন, হাবিবুর রহমান খান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সম আলাউদ্দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খয়রাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ প্রমুখ।
শ্রেণীহীন
এসপি জয়দেবের বদলি চান আ'লীগ নেতারা
যশোর: যশোর জেলার পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমারকে ১৫ দিনের মধ্যে বদলির দাবি জায়িয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত





