[b]মেলবোর্ন:[/b] ওপেনার অ্যারন ফিঞ্চের অসাধারণ সেঞ্চুরিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ব্যক্তিগত আট রানে জীবন পাওয়া ফিঞ্চের ১২১ রানের সুবাদে ৪.২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যক্তিগত আট রানে গ্যারি ব্যালেঞ্চের হাত থেকে রক্ষা পাওয়া ফিঞ্চ ১২৮ বল মোকাবেলা করেন।
শুরুতেই ভাগ্যের সহায়তা পাওয়া ফিঞ্চ অতি দ্রুতই ইনিংসকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ৪৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে ঝড় তোলেন।
ফিঞ্চ এবং ওয়ার্নার ওপেনিং জুটিতে ১৬৩ রান তোলেন। তবে কিছু বিতর্ক ঠিকই থেকে গেছে।
ইংল্যান্ড উইকেটরক্ষক জোস বাটলার নিচু একটি ক্যাচের আবেদন করলেও টেলিভিশন আম্পায়ারের বদৌলতে ব্যক্তিগত ২২ রানে জীবন পান ওয়ার্নার।
ক্রিজ ছেড়ে সীমানায় চলে যাওয়া ওয়ার্নারকে পুনরায় মাঠে ডাকার পর শেষ পর্যন্ত ৬৫ রান করেন তিনি।
তবে শেষ পর্যন্ত পার্টটাইম বোলার জো রুটের বলে বাউন্ডারি লাইনে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। দলীয়ভাবে মাত্র দুই রান যোগ হওয়ার পর ক্রিসে রজার্স কোন রান না করার আগেই শেন ওয়াটসনকে ফিরিয়ে দিলে কিছুটা আশা জাগিয়ে তোলে ইংল্যান্ড।
কিন্তু ফিঞ্চ এবং অধিনায়ক মাইকেল ক্লার্ক (৪৩) অতি দ্রুত ৭২ রানের পার্টনারশীপ গড়ে ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।
এর আগে ব্যালেঞ্চের ৭৯ এবং ইয়োইন মরগানের ৫০ রানের সুবাদে নির্ধারিত ওভাবের সম্মানজক স্কোর গড়ে ইংল্যান্ড।
মাত্র ২২ রানে ২ উইকেটে হারানোর পর ক্রিজে এসে ব্যালেঞ্চ অতি দ্রুত রান তুলে মরগানের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে তোরেন। ওয়ানডে ক্রিকেটে ২০তম হাফ সেঞ্চুরি পেতে ৪৭ বল মোকাবেলায় পাঁচটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকান মরগান।
সকালে টস জয়ী ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক ফ্লাট উইকেট বিবেচনা করে প্রথমে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু অসি পেসার ক্লিন্ট ম্যাককের বলে উইকেট রক্ষক ব্র্যাড হাডিনের হাতে ক্যাচ দেয়ার আগে কুক মাত্র ৪ রান করতে সক্ষম হয়।
পরক্ষণে আবারো ইংলিশ ইনিংসে আঘাত হানেন ম্যাককে। রুটকে মাত্র ৩ রানে সাজ ঘরে পাঠালে ইংল্যান্ডের দলীয় স্কোর দাঁড়ায় ২২/২।
ইয়ান বেল (৪১) গ্লেন ম্যাক্সওয়েলের এক ওভারে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দিলেও তা ছিল ক্ষণস্থায়ী। বা হাতি স্পিনার জেভিয়ার ডোহার্তির বলে ৪১ রানেই ফিরে যান বেল।
শেষ দিকে বাটলার (৩৪) এবং টিম ব্রেসনারের ১৬ রানে ইংল্যান্ড কেবল মাত্র কিছুটা সম্মানজনক স্কোর গড়তেই সমর্থ হয়। কিন্তু অসি ব্যাটিং লাইনআপের সামনে তা মোটেও যথেষ্ট ছিল না।
শ্রেণীহীন
ওয়ানডেতেও এগিয়ে গেল অস্ট্রেলিয়া
মেলবোর্ন: ওপেনার অ্যারন ফিঞ্চের অসাধারণ সেঞ্চুরিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।





