লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চারটি কেন্দ্রের পুন:নির্বাচন চলাকালে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি।
বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মান্দারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সৌরভ হোসেন রুবেল ও দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আতিকুল আলম।
এলাকাবাসী জানায়, ভোট চলাকালে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রের আশপাশ এলাকায় ঘোরাফেরা করার সময় দায়িত্বরত বিজিবি তিনটি এলজি ও ২২ রাউন্ড গুলিসহ তাদের আটক করে। পরে তাদের সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সদর থানার ডিউটি অফিসার মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]লক্ষীপুর, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]