কুমিল্লার চৌদ্দগ্রামে চালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন। এরা ট্রাকে থাকা চালের বস্তার উপর বসেছিলেন।
বুধবার সকাল ৮টায় ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে বগুড়া থেকে চট্টগ্রামগামী চালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে গেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুবল (৩০) ও দিনাজপুরের মনোয়ার (৪৫) চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]