ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ।
এদিকে,বুধবার মাঝ রাতে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকে পড়া ৫টি ফেরি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন রাসেল জানান,কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান,ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দু'পাশে পাড়ের অপেক্ষায় বাস, ট্রাক এবং ছোট গাড়ি মিলে প্রায় চার শতাধিক যানবাহন রয়েছে।
এই রুটে যানবাহন পারাপারের জন্যে ৮টি রো রো (বড়) এবং ৩টি কে টাইপ (ছোট) ফেরি ব্যবহার করা হচ্ছে।
[b]মানিকগঞ্জ, ২৩ জানুয়ারি (টাইমনিউজ বিডি)/এফএ[/b]
শ্রেণীহীন
৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়





