[b]লন্ডন :[/b] ইংল্যান্ডে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে লন্ডন থেকে ১৩০ মাইল উত্তরে সমুদ্র উপকূলের একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, লন্ডনের উত্তর-পূর্বে নরফোক সমুদ্র উপকূলীয় আরএএফ লেকেনহিথ বিমান ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বিমানটি খুব কম উচ্চতায় উড়ে যাচ্ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি 'এইচএইচ-৬০জি পেইভ হক' ক্যাটাগরির বলে জানা গেছে। এ হেলিকপ্টারটি ব্ল্যাক হক হেলিকপ্টারের উন্নত সংস্করণ। এ ধরনের হেলিকপ্টারগুলো কেবল আমেরিকাতেই তৈরি করা হয়। প্রসঙ্গত, যুদ্ধ অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টারের দক্ষতার বেশ সুনাম রয়েছে। তবে, কেন ব্ল্যাক হকের উন্নত সংস্করণে তৈরি হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হল তা জানা যায়নি।
পেইভ হক হেলিকপ্টার দিনে ও রাতে সমানভাবে অভিযানে অংশ নিতে সক্ষম। এতে রয়েছে রাতের অন্ধকারে দেখার মতো বিশেষ ব্যবস্থা (নাইটওয়াচ গগলস) ও স্বয়ংক্রিয় পরিচালন ব্যবস্থা। এটি সাধারণত যুদ্ধের ময়দানে বিচ্ছিন্ন হয়ে পড়া সেনা সদস্যদেরকে উদ্ধারে ব্যবহৃত হয়।
ঘটনার তাৎক্ষণিক কারণ জানাতে পারেনি পুলিশ। তবে, ঘটনাস্থলের আশপাশ ঘেরাও করে রেখেছে নিরাপত্তা বাহিনী।
প্রসঙ্গত, কেবলমাত্র ইংল্যান্ডের এই লেকেনহিথ বিমান ঘাঁটি থেকেই এফ-১৫ যুদ্ধবিমান উড্ডয়ন করে থাকে। ২০০১ সালে লেকেনহিথ থেকে দুটি এফ-১৫সি যুদ্ধবিমান অল্প উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার সময় স্কটল্যান্ডে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলটই নিহত হন।
ইংল্যান্ডে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ইংল্যান্ডে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে লন্ডন থেকে ১৩০ মাইল উত্তরে সমুদ্র উপকূলের একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, ৮ মাস আগেই টিকিটের লড়াই
লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ঘিরে উত্তাপ শুরু হয়ে গেছে ম্যাচের প্রায় আট মাস আগেই। আগামী বছরের মে মাসে ক্রিকেটের ঐতিহাসিক এই ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে ম্যাচটির টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইংল্যান্ড, দুই মাসে মৃত্যু ২৯০০
ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের ইংল্যান্ড। চলতি বছরের মে ও জুন মাত্র দুই মাসে তাপজনিত কারণে প্রায় ২ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, আগস্টে পরিস্থিতির আরো অবনতি হলে ২০২২ সালের মৃত্যুর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের হয়ে গোল দুটি করেন এনজো ফার্নান্দেজ ও লাওতারো মার্তিনেজ।
আর্জেন্টিনা-ইংল্যান্ড : ইতিহাস, প্রতিশোধ আর আবেগের লড়াই
দীর্ঘ দুই দশক পর ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ও রাজনৈতিক বৈরিতায় ঘেরা দ্বৈরথে আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড, যা লিওনেল মেসির ক্যারিয়ারে ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচ এবং জয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই একাধিক তারকা
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরপরই বেশ কয়েকটি বড় নাম বাদ পড়ায় ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ডিফেন্ডার হ্যারি মাগুয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন যে তিনি চূড়ান্ত দলে জায়গা পাননি। দলে নেই ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফোডেন এবং কোল পালমারের মতো পরিচিত তারকারাও।
















