রাজধানীর পুরানা পল্টন থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গেটের বিপরীতে গাড়ি পার্কিং সংলগ্ন ফুটপাতে এক যুবককে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পল্টন থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক মনিবুর রহমান জানান, যুবকের পরনে জিন্স প্যান্ট ও জার্সি ছিল। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
মৃত্যুর কারণ নিশ্চিত করতে যুবকের লাশ ময়না তদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জিই/এফএ[/b]