[b]নোয়াখালী:[/b] ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়ায় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে ফারুক কমান্ডার নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বৃহস্পতিবার রাত থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের সঙ্গে বিচ্ছিন্ন  সংঘর্ষের ঘটনা ঘটছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে প্রতিপক্ষের হাতে নিহত হন ফারুক কমান্ডার।
তবে সাধারণ জনগণ দাবি করেছে, ফারুক কমান্ডার নির্বাচনে সহিংসতা করার পায়তারা করছিল।
জেলা পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন